সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

রাশিয়ায় নিষিদ্ধ হলেন অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক :

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর রাশিয়ায় প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে মস্কো। ইউক্রেনে যুদ্ধ শুরু করায় মস্কোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল ক্যানবেরা ও ওয়েলিংটন। এর প্রতিক্রিয়া হিসেবে দুদেশের প্রধানমন্ত্রীর প্রবেশ নিষিদ্ধ করল মস্কো। বার্তা সংস্থা এএফপি বরাত দিয়ে এই খবর দিয়েছে এনডিটিভি। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে রাশিয়ার প্রতি ‘শত্রুতাপূর্ণ আচরণের’ অভিযোগ এনেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন ছাড়াও দুদেশের আরও অনেক মন্ত্রী ও সংসদ সদস্যের রাশিয়ায় প্রবেশ নিষিদ্ধ করেছে মস্কো। এএফপি বলছে, রাশিয়ায় প্রবেশে নিষিদ্ধের তালিকায় অস্ট্রেলিয়ার ২২৮ জনের নাম রয়েছে, আর নিউজিল্যান্ডের রয়েছে ১৩০ জনের নাম। ‘বেপরোয়া আচরণের’ জন্য অস্ট্রেলিয়ার নিন্দা জানিয়েছে মস্কো। অন্য পশ্চিমা দেশগুলোকে অনুস্মরণ করায় দেশটির বিষোদগার করা হয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, নিষেধাজ্ঞার বিষয়ে অদূর ভবিষ্যতে নতুন ঘোষণা দেওয়া হবে। এই ঘোষণায় নিষেধাজ্ঞার তালিকা প্রসারিত করা হবে। প্রসারিত নিষেধাজ্ঞার তালিকায় অস্ট্রেলিয়ার সামরিক কর্মকর্তা, ব্যবসায়ী, বিশেষজ্ঞ ও সাংবাদিকদের অন্তর্ভুক্ত করা হতে পারে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় হুশিয়ারি উচ্চারণ করে আরো বলেছে, রাশিয়ার প্রতি নেতিবাচক মনোভাব জাগিয়ে তুলতে যারা সাহায্য করছে, তাদের কালো তালিকাভুক্ত করা হবে।