সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

ভারতে অর্ধনগ্ন করা হলো সাংবাদিকদের

অনলাইন ডেস্ক :

বিজেপি বিধায়কের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করার অপরাধে থানায় অর্ধনগ্ন করে রাখা হলো সাংবাদিক এবং ইউটিউবারদের। মধ্যপ্রদেশের এ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা ভারতে। সূত্র এনডিটিভি। একজন সাংবাদিক এবং থিয়েটার শিল্পীসহ একদল পুরুষকে মধ্যপ্রদেশের একটি থানায় অন্তর্বাস পরা অবস্থায় একটি পোস্টে দেখা গেছে, যা এখন ভাইরাল। আটজনকে সামনে হাত দিয়ে দেয়ালে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। ঘটনার সূত্রপাত গত শনিবার। অভিযোগ, এক স্থানীয় সাংবাদিক এবং তার চিত্রগ্রাহক স্থানীয় বিধায়কের বিরুদ্ধে বিক্ষোভের ছবি তুলতে যান। সেখান থেকে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে। আটক ব্যক্তিদের মধ্যে এক নাট্যকর্মীও ছিলেন। ঘটনাটি গত শনিবার মধ্যপ্রদেশের সিধি জেলায় ঘটেছিল যখন সাংবাদিক একটি নকল ফেসবুক প্রোফাইল ব্যবহার করে বিজেপি বিধায়ক কেদারনাথ শুক্লা এবং তার ছেলে গুরু দত্ত শুক্লার বিরুদ্ধে কথিত অশালীন মন্তব্য করার জন্য থিয়েটারশিল্পী নীরজ কুন্দের গ্রেফতারের প্রতিবাদের সংবাদ কভার করতে গিয়েছিলেন। অভিযোগ, থানায় এনে পুলিশ তাদের অন্তর্বাস পরা অবস্থায় দাঁড় করিয়ে রাখে। প্রায় ১৮ ঘণ্টা তাদের আটক করে রাখা হয়। সেই ছবি সামাজিক মাধ্যমে আসতেই তা ভাইরাল হয়ে যায়। ওই সাংবাদিকের অভিযোগ, পুলিশ তাদের মেরেছে, খারাপ ব্যবহার করেছে। কেন তারা বিধায়কের বিরুদ্ধে খবর করতে গিয়েছিল, সে প্রশ্ন করা হয়েছে। সাংবাদিকের দাবি, তার চিত্রগ্রাহককে গ্রেফতার করা হয়েছে। ভুয়া মামলাও করা হয়েছে। পুলিশ এবং ওই বিজেপি বিধায়ক এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি।