সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

ডামুড্যায় জীবনের ঝুকি নিয়ে সেতু পারাপার করছে গ্রামবাসী

জেলা প্রতিনিধি, শরীয়তপুর:

শরীয়তপুরের ডামুড্যা উপজেলা ধানকাটি ইউনিয়নের এতিখানা ও ভূঁইয়া বাজার সংযোগ খালের উপরে সেতুটি বিভিন্ন অংশ ধসে পড়েছে, জীবনের ঝুঁকি নিয়ে সেতু পারাপারে ভোগান্তি পোঁহাতে হচ্ছে গ্রামবাসীর। সেতুটি যানচলাচলের অনুপযোগী হয়েছে পরেছে। যে কোনো সময় ঘটতে পারে দুঘর্টনা সেতু দিয়ে প্রতিদিন হাজার হাজার লোক এবং স্কুল কলেজ মাদ্রাসা পড়ুয়া ছাত্রছাত্রীরা আশা যাওয়া করেন। সেতুটি দিয়ে উপজেলা ও জেলার সদরে সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম। দ্রুত ঐ স্থানে একটি সেতু নির্মাণে দাবি জানিয়েছেন গ্রামবাসী। ১১ই এপ্রিল সরজমিনে ঘুরে দেখা গেছে সেতুটির বিভিন্ন অংশে ভেঙ্গে গেছে।স্থানীয় লোকজন নিজ উদ্যোগে সেতুটি কিছুটা মেরামত করলেও তা বেশিদিন স্থায়ী হয় নাই। এই সেতুটি দিয়ে হালকা ও মাঝারী ধরনের যানবাহন ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে। গ্রামবাসী ও পথচারীরা এতিমখানা ও ভূঁইয়া বাজারের আশে পাশে দোকানদার ও রাস্তার পাশে রয়েছে, বহু শিক্ষা প্রতিষ্ঠান তারা সেতুটি সাত আট বছর যাবত এই ভাবে পরে আছে।

এ বিষয়ে ধানকাটি ইউপি চেয়ারম্যান গোলাম মাওলানা রতন বলেন, অতি শীঘ্রই ব্রীজটি করে দিব। উপজেলা প্রকৌশলী আবু নাঈম নাবিল বলেন, প্রকল্প পাস হয় নাই এখনও ডিপিপি পাঠানো হয়েছে। প্রকল্প অনুমোদন হলে কাজ শুরু হবে।