সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

বিয়ানীবাজার পৌরশহরে ফুটপাত ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

জেলা প্রতিনিধি, সিলেট:

সিলেটের বিয়ানীবাজার পৌরশহরের অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুটপাথ দখলমুক্ত ও যত্রতত্র ব্যানার-ফেস্টুন অপসারনে অভিযান পরিচালনা করেছে বিয়ানীবাজার পৌরসভা কর্তৃপক্ষ। শনিবার বিকালে পৌরশহরে এ অভিযান পরিচালিত হয়। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন পৌর মেয়র আব্দুস শুকুর ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

পৌরশহরে কিচেন মার্কেট নির্মাণের পরও শহরের প্রধান সড়ক ঘেঁষে সময় সময়ে অবৈধভাবে দোকানপাট ও ফুটপাত গড়ে উঠেছে। বিগত সময়ে বারবার চেষ্টা করলেও অভিযান পরিচালিত হলেও ফুটপাত খালি করা যাচ্ছিল না। ফলে শনিবার পৌর পরিষদের উদ্যোগে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে পৌরশহরের প্রধান সড়ক হকারদের দখলমুক্ত রাখার পাশাপাশি শহরের সৌন্দর্যরক্ষা এবং জনগণের শান্তিপূর্ণ চলাচলে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে পৌর মেয়র। ফুটপাতে অবৈধ স্থাপনা বসানোর কারণে জনসাধাণের চলাচলের পথ বন্ধ হয়ে রাস্তায় যানজট সৃষ্টি হয়। এ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। ধারাবাহিকভাবে অবৈধ স্থাপনা উচ্ছেদের অংশ হিসেবে পৌরশহরের ফুটপাতকে সবরকমের অবৈধ দখল থেকে মুক্ত করা হবে।

এ প্রসঙ্গে বিয়ানীবাজার পৌরসভার মেয়র মো. আব্দুস শুকুর বলেন, পৌর এলাকা সুশৃংখল-সুন্দর রাখতে এটা একটা চলমান প্রক্রিয়া। এ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।