সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

ইত্যাদির দেশের গানে ৫ সংগীত তারকা

ঈদুল ফিতর উপলক্ষে নির্মিত ‘ইত্যাদি’র চমকানো সব বিষয়ের মধ্যে বিশেষ পর্ব দেশাত্মবোধক গান। এই জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠানের ঈদের আয়োজনে এক সঙ্গে কণ্ঠ দিয়েছেন বরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিনসহ পাঁচ জন জনপ্রিয় সংগীত তারকা।

তারা হলেন রবি চৌধুরী, শুভ্রদেব, এস আই টুটুল ও বাপ্পা মজুমদার। ঈদের সময় শত শত অনুষ্ঠানের ভীড়ে অনেক শিল্পীকেই অনেকবার দেখা যাবে, কিন্তু এই পাঁচ জন গুণী শিল্পীকে একসঙ্গে এই ঈদে একমাত্র ইত্যাদি ছাড়া আর কোন অনুষ্ঠানে দেখা যাবে না।

ফাগুন অডিও ভিশনের একজন মুখপাত্র জানায়, শিল্পীরা অত্যন্ত আন্তরিকতার সাথে গানটির ধারণ কাজে সহযোগিতা করেছেন। মিরপুর ইনডোর স্টেডিয়ামে কয়েক হাজার দর্শকের স্বতস্ফূর্ত করতালির মধ্য দিয়ে গানটি ধারণ করা হয়।

গানটি লিখেছেন খ্যাতিমান গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান, সুর করেছেন হানিফ সংকেত এবং সংগীত পরিচালনা করেছেন মেহেদী। গানটির চিত্রায়নে শিল্পীদের সঙ্গে অংশ নিয়েছে ট্রমা ইনস্টিটিউটসের শতাধিক শিক্ষার্থী। যারা গানটির সঙ্গে বিভিন্ন কোরিওগ্রাফিতে অংশগ্রহণ করেছেন।

কোরিওগ্রাফি করেছেন মনিরুল ইসলাম মুকুল। গানটির চিত্রায়ন, কথা ও সুরের ভিন্নতা, শিল্পীদের অসাধারণ পরিবেশনা, শিক্ষার্থীদের চমকপ্রদ কোরিওগ্রাফি আর স্টেডিয়ামে উপস্থিত কয়েক হাজার দর্শকের করতালি-সব মিলিয়ে এবারের ঈদ ইত্যাদিতে গানটি ভিন্নরকম আবহ সৃষ্টি করেছে, এনেছে ভিন্নমাত্রা।

ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। বিটিভিতে ঈদের বিশেষ ইত্যাদি প্রচারিত হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর।

—ইউএনবি