সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

সৌদি আরবে ভালো বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা

জেলা প্রতিনিধি, পাবনা:

সৌদি আরবে ভালো বেতনের চাকরীর প্রলোভন দেখিয়ে সাধারন মানুষের কাছ থেকে অর্ধ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে অভিযুক্ত আপন দুই ভাই প্রদীপ হোসেন ও হাবিবুর রহমান বাচ্চুর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ৭ জন ভুক্তভোগী।

অভিযুক্ত প্রদীপ হোসেন ও হাবিবুর রহমান বাচ্চুর উপজেলার ভাড়ইমারী এলাকার মৃত আব্দুল হামিদ প্রামাণিকের দুই ছেলে।

সোমবার বেলা ১১টায় ঈশ্বরদী আলোবাগ মোড়ে নিউ ঘরোয়ায় ভুক্তভোগী ৭ যুবক এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

এসময় ভুক্তভোগীদের পক্ষে কাজী আবু সায়েম লিখিত বক্তব্যে বলেন, প্রদীপ ও বাচ্চু সৌদি আরবে ভালো চাকরীর কথা বলে প্রত্যকের কাছ থেকে ৫- ৯ লাখ টাকা নিয়ে কাউকে দিয়েছে জাল ভিসা আর কাউকে সৌদি আরবে পাঠালেও তাদের কোনো কাজ দেয়নি। এমনকি তাদের সাথে দেখাও করেনি। এক পর্যায়ে টাকা ফেরত দেওয়ার কথা স্বীকার করলেও বর্তমানে টাকা ফেরত না দিয়ে তাদের নানাভাবে  হুমকি ধামকি দিচ্ছে।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী কিরণ হোসেন, আল আমিন, পিয়াস সরদার, শামছুল ও আজিজুল উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে তারা ঈশ্বরদী থানায় একটি  লিখিত অভিযোগও দায়ের করেছেন।