সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

এবার ওয়েব সিরিজ পরিচালনায় আরিয়ান

অনলাইন ডেস্ক :

২০২১ সালের সবচেয়ে আলোচিত নামগুলোর একটি আরিয়ান খান। শাহরুখপুত্রের মাদক কা- নিয়ে তোলপাড় শুরু হয় বলিউডে। কারাভোগের পর জামিনে বাসাতে ফেরেন তিনি। যদিও সেসব এখন অতীত। বেশ কিছুদিন গৃহবন্দি অবস্থায় থাকার পর আজকাল কখনও আইপিএলের টেবিল-মাঠে, তো কখনও বলিউডের পার্টিতে দেখা মিলছে তার। তবে শুধু তাই নয়, ক্যারিয়ার নিয়েও ভাবছেন তিনি। আর অনুপ্রেরণা যে তার বাবা খোদ শাহরুখ খান, সেটা নিশ্চিত। তবে অভিনয় নয়, পরিচালনা দিয়ে ক্যারিয়ার সাজাতে চাইছেন আরিয়ান। জানা যাচ্ছে, অ্যামাজন প্রাইমের ওয়েব সিরিজ পরিচালনায় দেখা মিলবে তার। আপাতত সেই কাজের প্রস্তুতি নিচ্ছেন মন দিয়ে। চলতি সপ্তাহের দুইদিন এর পরীক্ষমূলক শুটিংও করেছেন আরিয়ান। তবে কবে ফ্লোরে যাবে এই সিরিজটি- সে তথ্য এখনও মেলেনি! সূত্র মতে, খুবই মন দিয়ে কাজ করছেন আরিয়ান। শুধু আমাজনের ওয়েব সিরিজটির শুট নয়, এটির পর রেড চিলিজ অর্থাৎ শাহরুখ-গৌরির প্রযোজনা সংস্থার তরফেও একটি সিনেমা বানাবেন আরিয়ান। পূর্ণদৈর্ঘ্যরে ছবি হবে সেটা। আরিয়ানের পাশাপাশি চলতি বছরে বলি অধ্যায় শুরু করেছেন শাহরুখ কন্যা সুহানাও। জোয়া আখতারের ‘অর্চি কমিক্স’র বলিউড ভার্সনে দেখা মিলবে তার। সঙ্গে শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুর, অমিতাভের নাতি অগস্ত্য নন্দা। সূত্র: হিন্দুস্তান টাইমস