সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

আসছে ঈদে ‘মাসুদ ভালো হয়ে যাও’

অনলাইন ডেস্ক :

‘মাসুদ ভালো হয়ে যাও’ সোশ্যাল মিডিয়ায় বহুলভাবে ছড়িয়ে পড়া এ সংলাপ এবার নাটকে উঠে এলো। রাজধানীর মিরপুরের বিআরটিএতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সেখানের মাসুদুর রহমান নামের এক কর্মকর্তাকে বলেছিলেন, ‘মাসুদ ভালো হয়ে যাও। ‘সাশ্যাল মিডিয়া ছাড়িয়ে সংলাপটি এবার নাটকে জায়গা করে নিল। আসছে ঈদে আরেক মাসুদকে ভালো হয়ে যেতে বলা হচ্ছে। মিশু সাব্বির এনটিভির ঈদ আয়োজনে ‘মাসুদ ভালো হয়ে যাও’ শিরোনামের একটি বিশেষ নাটকে অভিনয় করছেন। প্রীতি দত্তের রচনা ও পরিচালনায় এই নাটকে আরো অভিনয় করেছেন। নাটকের গল্পে দেখা যাবে, মাসুদ এলাকার পরিচিত মুখ। ঘাউরামির জন্য বেশ খ্যাতি; একটা গ্যাংও আছে তার। নেশায় সে বাইকার। তারপর মাসুদ প্রেমে পড়ে; সেই প্রেমিকা নাদিয়া আফরিন মিম। তাকে পেতে মাসুদ আরও ঘাউরামি শুরু করে; সেসব গল্প জানা যাবে নাটকে। পরিচালক প্রীতি দত্তের বলছেন, ‘কমেডি গল্প হলেও দর্শক একটা সামাজিক বার্তা পাবেন এখানে। আশা করছি, দর্শক এই মাসুদে হতাশ হবেন না।’ কিন্তু এই মাসুদ শেষ পর্যন্ত প্রেমিকাকে পেয়ে ভালো হয়েছিল কি না, সেটা জানতে চোখ রাখতে হবে এনটিভির ঈদ আয়োজনে।