সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

ঝালকাঠিতে ডায়রিয়া রোগী বাড়ছে

প্রচণ্ড তাপদাহে ঝালকাঠিতে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। আক্রান্তদের মধ্যে অধিকাংশই শিশু।

চলতি মাসের শুরু থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত ঝালকাঠি সদর হাসপাতালে ২১০ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যসূত্র জানায়, ঝালকাঠি সদর হাসপাতালে ডায়রিয়া ওর্য়াডে ১৫টি বেড রয়েছে। তবে বেডের তুলনায় রোগীদের চাপ বেশি থাকায় হাসপাতালের ওর্য়াডের ফ্লোরে রেখে রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে।

এছাড়া তিনটি উপজেলা হাসপাতালে ডায়রিয়া রোগীর চাপ দেখা গেছে।

এ ব্যাপারে সিভিল সার্জন ডা. শিহাব উদ্দিন জানান, ডায়রিয়া আক্রান্ত রোগীদের জন্য পর্যাপ্ত খাবার ও আইভি স্যালইনসহ পর্যাপ্ত ওষুধ রয়েছে।

সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এইচ এম জহিরুল ইসলাম জানান, প্রচণ্ড তাপদাহ ও রমজানে ভাজা-পোড়া খাবার খেয়ে প্রধানত রোগীরা ডায়রিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে আসছেন এবং হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসা নিয়ে তারা সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন।

তবে ডায়রিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে বলে জানান তিনি।

—ইউএনবি