সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

৩ ম্যাচ খেলেই নিউজিল্যান্ডের বর্ষসেরা উইল ইয়ং

অনলাইন ডেস্ক :

নিউজিল্যান্ড ক্রিকেটে ওয়ানডে বর্ষসেরা নারী ও পুরুষের পুরস্কার পেয়েছেন যথাক্রমে অ্যামেলিয়া কের ও উইল ইয়ং। ২০২১ সালে কের ৬ ম্যাচ খেলে ১১৭ রান ও ৬টি উইকেট নিয়েছেন। আর এ বছর অনুষ্ঠিত নারী বিশ্বকাপে ২০১ রান ও ৯টি উইকেট পেয়েছেন। তবে চমক দেখিয়েছেন ছেলেদের পুরস্কার পাওয়া ইয়ং। তরুণ এই ব্যাটার পুরস্কার নির্ধারণের সময়ে মাত্র ৩টি ম্যাচ খেলেছেন। কিন্তু ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে এই তিন ম্যাচ খেলেই ২টি সেঞ্চুরিতে ২২৪ রান করেছেন। যেখানে গড় ১১২। এদিকে কিউইদের নারী ও পুরুষ টি-টোয়েন্টি বর্ষসেরার পুরস্কার পেয়েছে সোফি ডিভাইন ও ট্রেন্ট বোল্ট।