সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

বিজয়নগরে ভ্রাম্যমান আদালতের জরিমানা

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া :

বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে জরিমানা আদায় করে করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ।

মঙ্গলবার ১২ এপ্রিল, পবিত্র মাহে রমজানের সময় বাজার মনিটরিং এর সময় উপজেলার হরষপুর ইউপির হরষপুর দেওয়ান বাজার এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময়ে ওজনে কারচুপি করা, ভোক্তাকে প্রতিশ্রুত পণ্য সরবরাহ না করা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য তালিকা দোকানে প্রদর্শন না করার অপরাধে ৬ টি মামলায় ৬ জন কে ১৪,০০০/- টাকা অর্থদণ্ড আরোপ করে আদায় করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহি কর্মকর্তা এ এইচ ইরফান উদ্দিন আহমেদ বলেন,পবিত্র মাহে রমজানে মিষ্টির দোকানগুলোতে ভোক্তারা ১০০০ গ্রাম মিষ্টি ক্রয় করলে , দোকানদাররা কারচুপির মাধ্যমে ২০০ থেকে ১৮০ গ্রাম পর্যন্ত মাল কম দিয়ে থাকেন
এবং বাজার মনিটরিংয়ে , দোকান গুলোতে দ্রব্যমূল্যর তালিকা টানানো নেই এমন অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়, অদূর ভবিষ্যতে এমন অপরাধের তথ্য পেলে অভিযান অব্যাহত থাকবে বলে সকল ব্যবসায়ীদেরকে সতর্ক করেন।