সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

বিটিভির অনুষ্ঠান দিয়ে কাজে ফিরছেন জায়েদ খান

অনলাইন ডেস্ক :

জটিলতা কাটেনি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের সাধারণ সম্পাদক পদ নিয়ে এখনও লড়ছেন চিত্রনায়ক জায়েদ খান। অপেক্ষায় আছেন আদালতের চূড়ান্ত রায়ের। তবে সেসব জটিলতা এক পাশে রেখে অবশেষে কাজে ফিরলেন তিনি। বিটিভির সেলিব্রেটি শো চায়ের আড্ডার অতিথি হিসেবে অংশ নিয়েছেন। অনুষ্ঠানটি দেখা যাবে আসন্ন ঈদেই। জায়েদ খান মানবজমিনকে বলেন, আমি আদালতের রায়ের অপেক্ষায় আছি সত্যি কথা বলতে। তবে আমি শিল্পী মানুষ। কাজও তো করতে হবে। সেজন্যই বিটিভির সেলিব্রেটি শোয়ে অংশ নিলাম। অনেকদিন পর কাজে ফেরাটা প্রশান্তি এনে দিয়েছে। গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ১৭৬ ভোট পেয়ে নির্বাচিত হন চিত্রনায়ক জায়েদ খান। নিপুণ আক্তার পান ১৬৩ ভোট। এরপর টাকা দিয়ে ভোট কেনাসহ একাধিক অভিযোগ আনেন নিপুণ। এরপর ব্যাপারটি আদালত অবধি গড়ায়।