সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

ভাইরাল গানের অস্থিরতায় বিশ্রামে তৌসিফ

অনলাইন ডেস্ক :

গত চার বছর নতুন গানে পাওয়া যায়নি তুমুল জনপ্রিয় অডিও তারকা তৌসিফকে। এবার সেই অভাব ঘুচতে চললো। আসছে ঈদে মুক্তি পাচ্ছে তৌসিফের নতুন গান। তারেক আনন্দের কথায় এটির শিরোনাম ‘ভালোবাসো কিনা’। গানটির সুর করেছেন শিল্পী নিজেই। সংগীতায়োজন করেছেন টফি রেনার। গান বাজার থেকে কেন এই দীর্ঘ বিরতি? ‘বৃষ্টি ঝরে যায়’-খ্যাত এই শিল্পীর জবাব, ‘ভাইরাল গানের অস্থিরতায় নিজে একটু দম নিচ্ছিলাম। এর মাঝে ভালো গান শ্রোতারা শুনবে কিনা সেটা নিয়েও দ্বিধা-দ্বন্দ্ব ছিল। তাছাড়া ভেবেছি কোন গান দিয়ে ফিরে আসা যায়? তার পর তারেক আনন্দ ভাইয়ের সাথে এই গান হয়ে গেলো। আমার গান যারা পছন্দ করেন, তাদের নিশ্চয়ই ভালো লাগবে।’ মিউজিক ভিডিও আকারে ঈদ উপলক্ষে এটি প্রকাশ হবে জি সিরিজের ইউটিউব চ্যানেলে। তৌসিফের শেষ গান ‘চোখে মেঘ জমেছে’ প্রকাশ হয় ২০১৮ সালে। স্যামুয়েল হকের কথায় গানটি প্রকাশ হয় জি সিরিজের ব্যানারে।