সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

ঈদে যানজট এড়াতে সিরাজগঞ্জে নলকা সেতু খুলে দেয়া হবে

বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড়পাড় সংযোগ মহাসড়কের যানজট এড়াতে ঈদের আগে সলংগা থানার ফুলজোড় নদীর ওপর নির্মাণাধীন নলকা সেতুর এক লেন খুলে দেয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড় থেকে হাটিকুমরুল গোল চত্বর থেকে চান্দাইকোনা পর্যন্ত প্রায় ৩৬ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটে প্রতি বছর ঈদে ঘরমুখো মানুষ ভোগান্তির শিকার হন। দীর্ঘদিন ধরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় থেকে (ঢাকা-রংপুর-বুড়িমারি) মহাসড়ক চার লেনে উন্নীতকরণের কাজ চলছে। এজন্য এবারও ব্যাপক যানজটের আশঙ্কা করা হচ্ছে। তবে যানজট এড়াতে নির্মাণাধীন নলকা সেতুর এক লেন খুলে দেয়ার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানটি দিনরাত কাজ করছে।

এ বিষয়ে প্রকল্প ব্যবস্থাপক মো. এখলাছ উদ্দিন সাংবাদিকদের বলেন, নলকা সেতুর এক লেনসহ এ মহাসড়কের খানাখন্দগুলো সংস্কারের কাজ জোরেসোরে চলছে। আশা করা হচ্ছে, ঈদে ঘরমুখো মানুষকে আর যানজটের শিকার হতে হবে না।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, ঈদের আগে যানজটন এড়াতে মহাসড়কে দায়িত্ব পালনে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ সদস্য চেয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে। ইতোমধ্যেই মহাসড়কের ভোগান্তি কমাতে কাজও শুরু হয়েছে।

এ বিষয়ে সিরাজগঞ্জ পুলিশ সুপার হাসিবুল আলম জানান, বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ মহাসড়ক উন্নয়ন কর্তৃপক্ষ ও ঠিকাদারি প্রতিষ্ঠানকে নিয়ে বিশেষ আলোচনা হয়েছে। এ আলোচনার এক সিদ্ধান্তে ঈদযাত্রায় মহাসড়ক যানজট মুক্ত রাখতে প্রস্তুতি শেষ হয়েছে। বিশেষ করে মহাসড়কের যানজট নিয়ন্ত্রণে সাড়ে ৪’শ পুলিশ দায়িত্ব পালন করবে এবং যাত্রী সাধারণের নিরাপত্তা ক্ষেত্রেও পুলিশ সদস্যরা কাজ করবে বলে তিনি উল্লেখ করেন।

—ইউএনবি