সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

আসছে ঈদের বিশেষ নাটক ব্যাচেলর রমজান

অনলাইন ডেস্ক :
টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ব্যাচেলর পয়েন্টের অভিনেতাদের একটি পোস্টার ভাইরাল হয়েছে। পোস্টারে দেখা গেছে নামাজ পড়ছেন পাশা ভাই, কাবিলা, শিমুল, হাবু ভাই। আর নামাজে ইমামতি করছেন শুভ। তবে এটি ব্যাচেলর পয়েন্টের পোস্টার নয়। এই ঈদে কাজল আরেফিন অমি নির্মাণ করছেন ব্যাচেলর রমজান নামে একটি নাটক। সেই নাটকেরই একটি দৃশ্য এটি। নাটকের নির্মাতা কাজল আরেফিন অমি নিজের ফেসবুক টাইমলাইনে শেয়ার করেন। এরপরেই ছবি অনলাইনের সর্বত্র ছড়িয়ে পড়ে। সম্প্রতি ব্যাচেলর পয়েন্টের নতুন সিজন শুরু হয়েছে। এই সিজন নিয়ে দর্শকদের মাঝে ছিল ব্যাপক উত্তেজনা। নতুন সিজনের নতুন এপিসোডে বৈচিত্র এনেছেন নির্মাতা এমনটাই জানিয়েছিলেন। অনেকেই ধারণা করছিলেন এটি হয়তো নতুন এপিসোডের কোনো অংশ। কিন্তু পরে জানা যায়, কুশীলবরা একই থাকলেও এটি ‘ব্যাচেলর রমজান নামের নতুন নাটকের। নাটক নির্মাণ প্রসঙ্গে অমি বলেন, ‘ঈদের সময় আমরা প্রেম, অ্যাকশন-থ্রিলার, সিরিয়াস বিভিন্ন গল্পের নাটক দেখি। কিন্তু এমন নাটক দেখি না যে, শহরে আসা ব্যাচেলর ছেলেগুলো কীভাবে রোজা রাখে, কীভাবে তারা রমজান মাসটা কাটায়, কীভাবে তারা ঈদের প্রস্তুতি নেয়। সেই ভাবনা থেকেই এই নাটক নির্মাণ করছি। ’ অমি জানান, চিরাচরিত ব্যাচেলর পাশা ভাই, কাবিলা, হাবু ভাই, শিমুল, শুভ কিভাবে রোজা রাখে, নামাজ পড়ে- রমজানের দিনগুলো কিভাবে কাটায় সেসব দেখানো হবে। ব্যাচেলর রমজানে অভিনয় করছেন মারজুক রাসেল, চাষী আলম, জিয়াউল হক পলাশ, মিশু সাব্বির, শিমুল, ফারিয়া শাহরিন, সাবিলা নূর, মনিরা মিঠু, সানজানা সরকার রিয়া। বর্তমানে চলছে এর শুটিং। ঈদের দিন নাটকটি প্রচার হবে ধ্রুব টিভি ইউটিউব চ্যানেল।