সাম্প্রতিক
শীতের সবজিতে কমছে দাম, ডিমেও ফিরছে স্বস্তি; চড়া মাছ-মাংসের বাজার হাসানের ৬ উইকেটের পরও অস্বস্তিতে দিন শেষ বাংলাদেশের টেকনাফের পাহাড়ে পড়ে আছে তিনজনের মরদেহ, উদ্ধারে অভিযান রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ১৯ নভেম্বর, মিয়ানমারের দায় নির্ধারণ ও ন্যায়বিচারের আশা বাংলাদেশের যত বিতর্ক, যত কাণ্ড পরীমনির তাহসিফ হত্যা: রিমান্ডে বান্ধবী দিশার দেওয়া তথ্য ঘিরে নতুন রহস্য আবারও আলোচনায় গোলাম মাওলা রনির বিয়ে, স্ত্রী দাবি করা নারী কে? মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
Skip to content

গঙ্গাচড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, রংপুর :
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি গঙ্গাচড়া উপজেলা শাখার আয়োজনে মঙ্গলবার (১৯ এপ্রিল) ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন পিএএ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল,মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, শিক্ষা অফিসার নাগমা সিলভিয়া খান, ইউআরসির ইন্সট্রাক্টর লুৎফর রহমানসহ সহকারী উপজেলা শিক্ষা অফিসারবৃন্দ। প্রাথমিক শিক্ষক সমিতি উপজেলা শাখার সভাপতি আবু রেজা মোঃ সামসুল কবির মুকুল, জেলা শাখার সভাপতি একরামুল শাহ, জেলা ও উপজেলা শাখার সাধারন সম্পাদক শফিকুল ইসলাম চান, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।