সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

কবিতা আদান-প্রদানে সাবিলা-বাসারের প্রেম!

অনলাইন ডেস্ক :

একই বিশ্ববিদ্যালয় ও মহল্লায় বাস করেন সাবিলা নূর ও খায়রুল বাসার। দুজনের মধ্যে বেশ দুষ্টুমিষ্টি সম্পর্ক। একে অপরকে পছন্দ করে, কিন্তু কেউ কাউকে বলতে পারে না। সেই সুযোগ আসে বিশ্ববিদ্যালয়ের কবিতা প্রতিযোগিতা আয়োজনে। সেখানেও জটিলতা; সাবিলা ছদ্মনাম ব্যবহার করেন। বেশ কিছুদিন তাঁদের মধ্যে কবিতার আদান-প্রদান চলতে থাকে। হঠাৎ করেই প্রতিযোগিতা বন্ধ হয়ে যায়। এরপর কী হয় সাবিলা-বাসারের প্রেমের? সেই গল্প জানা যাবে এনটিভির ঈদ আয়োজনে। ‘কনফিউশন’ শিরোনামের নাটকের শুরুর গল্প এটি। তারেক রহমানের রচনা ও পরিচালনায় নাটকটিতে আরও অভিনয় করেছেন সাবেরী আলম, আজিজুল হাকিম, মারিয়া মিম, মিলি বাশার, সাদিয়া জান্নাত প্রমুখ। এক আলাপে পরিচালক জানিয়েছেন, ‘দর্শক নতুন এই জুটির একটি দুষ্টুমিষ্টি প্রেমের গল্প উপভোগ করবেন নাটকে।’