সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

রণবীর প্রসঙ্গে ক্যাটরিনাকে আগেই সাবধান করেছিলেন হাশমি

অনলাইন ডেস্ক :

দীর্ঘ চার বছর প্রেমের পর ২০১৬-তে আলাদা হয়েছেন রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ। ভক্তরা অখুশী হলেও পরবর্তী পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছেন। ক্যাটরিনা এখন ভিকি কৌশলকে নিয়ে সুখী। রণবীর সম্প্রতি আলিয়া ভাটের সঙ্গে জুঁটি বেঁধেছেন। তবে বলিউড পাড়ায় গুঞ্জন আছে আলিয়া ভাটের চাচাত ভাই ইমরান হাসমিই নাকি ক্যাটরিনাকে পরামর্শ দিয়েছিলেন রণবীরকে ছেড়ে আসার জন্য। করণ জোহরের চ্যাট শোতে ইমরানকে জিজ্ঞেস করা হয়েছিল- রণবীর এবং ক্যাটরিনাকে তিনি কী পরামর্শ দিতে চান? ‘মার্ডার’এর নায়ক রণবীরকে পরামর্শ দেন, ‘মহিলাদের নিয়ে খেলা বন্ধ করো।’ আর ক্যাটরিনার উদ্দেশ্যে বলেন, ‘রণবীরকে ছাড়ো।’ রণবীর কাপুর এবং ক্যাটরিনা কাইফকে শেষবার একসঙ্গে পর্দায় দেখা গিয়েছিল ‘জগ্গা জাসুস’-এ। তারপরই দুজনের পথ আলাদা হয়ে যায়। ছবিটিও বক্স অফিসে সেভাবে আলোড়ন ফেলতে পারেনি। তবে বিচ্ছেদের পরও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন রণবীর এবং ক্যাট। আনন্দবাজার