সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা হচ্ছে বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে

অনলাইন ডেস্ক :

রাজধানীর বিজয় সরণিতে হচ্ছে আধুনিক প্রেক্ষাগৃহ স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা। ঈদের পরেই এটি চালু হবে। স্টার সিনেপ্লেক্সে বুধবার তাদের ফেসবুক পেজে এই তথ্য প্রকাশ করেছে। জানা গেছে, মে মাসেই চালু হবে এই্ প্রেক্ষাগৃহটি। একটি স্ক্রিন থাকবে সেখানে। সিট সংখ্যা হবে ১৮৬টি। এরইমধ্যে অধিকাংশ কাজ শেষ করেছে স্টার সিনেপ্লেক্সের। ঢাকার বাইরেও সিনেপ্লেক্স নির্মাণের কাজ চলছে। চট্টগ্রাম, কুমিল্লা ও বগুড়াতে শিগগিরই শেষ হবে এর নির্মাণকাজ। উল্লেখ্য, ২০০৪ সালের ৮ অক্টোবর রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে যাত্রা শুরু করে দেশের প্রথম মাল্টিপ্লেক্স সিনেমা হল ‘স্টার সিনেপ্লেক্স’। হলিউডের ছবির পাশাপাশি সুস্থধারার দেশীয় ছবিও নিয়মিতভাবে প্রদর্শিত হচ্ছে এখানে। ধানমন্ডির সীমান্ত সম্ভার, মিরপুরে সনি স্টার ও মহাখালীর এসকেএস টাওয়ারেও দু’টি শাখা রয়েছে।