সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

সাকিবকে নিয়েই শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলতে আগামী ৮ মে বাংলাদেশে আসছে শ্রীলংকা। ১৫ মে থেকে মাঠে গড়াবে প্রথম টেস্ট। এই সিরিজকে সামনে রেখেছে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিরিজ দিয়ে আবারও সাদা পোশাকে দেখা যাবে সাকিব আল হাসানকে। আর দক্ষিণ আফ্রিকা সিরিজে আশানুরূপ পারফর্ম না করায় বাদ পড়েছেন ওপেনার সাদমান ইসলাম। রোববার (২৪ এপ্রিল) আসন্ন শ্রীলংকা সিরিজের দল ঘোষণা করে। মুমিনুল হককে অধিনায়ক রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করা বাংলাদেশ দলে ফিরেছেন দীর্ঘদিন সাদা পোশাকের ক্রিকেট থেকে দূরে থাকা সাকিব আল হাসান। এদিকে পারফরম্যান্সের কারণে দল থেকে বাদ পড়েছেন ওপেনার সাদমান ইসলাম। ফিট হওয়া সাপেক্ষে স্কোয়াডে জায়গা পেয়েছেন শরিফুল ইসলাম। তবে দক্ষিণ আফ্রিকা সিরিজে চোট পাওয়া তাসকিন আহমেদ নেই এই স্কোয়াডে। শ্রীলংকার বিপক্ষে টেস্ট দলে নতুন দুই মুখের দেখা মিলেছে। দুই পেসার রেজাউর রহমান রাজা এবং শহিদুল ইসলামকে প্রাথমিক স্কোয়াডে সুযোগ দিয়েছে বিসিবি। পেসার শরিফুল ইসলাম পুরোপুরি সুস্থ হলেই কেবল মূল দলে তার অন্তর্ভুক্তি হবে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী ১৫ মে মাঠে গড়াবে সিরিজের প্রথম টেস্ট। এরপর ২৩ মে মিরপুর শের-ই-বাংলায় হবে দ্বিতীয় টেস্টটি।