সাম্প্রতিক
শীতের সবজিতে কমছে দাম, ডিমেও ফিরছে স্বস্তি; চড়া মাছ-মাংসের বাজার হাসানের ৬ উইকেটের পরও অস্বস্তিতে দিন শেষ বাংলাদেশের টেকনাফের পাহাড়ে পড়ে আছে তিনজনের মরদেহ, উদ্ধারে অভিযান রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ১৯ নভেম্বর, মিয়ানমারের দায় নির্ধারণ ও ন্যায়বিচারের আশা বাংলাদেশের যত বিতর্ক, যত কাণ্ড পরীমনির তাহসিফ হত্যা: রিমান্ডে বান্ধবী দিশার দেওয়া তথ্য ঘিরে নতুন রহস্য আবারও আলোচনায় গোলাম মাওলা রনির বিয়ে, স্ত্রী দাবি করা নারী কে? মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
Skip to content

গঙ্গাচড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, রংপুর :
“সঠিক পুষ্টিতে সুস্থ জীবন” এ প্রতিপাদ্যে রংপুরের গঙ্গাচড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ (২৩-২৯) উপলক্ষে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে ও ইএসডিও জানো প্রকল্পের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে গত শনিবার সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি এরশাদ উদ্দিন পিএএ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পুষ্টি সমন্বয় কমিটির প্রধান উপদেষ্টা ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন, উপদেষ্টা ও ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, উপদেষ্টা ও মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, সদস্য কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, জানো প্রকল্পের উপজেলা ম্যানেজার মাসুদ রানা প্রমুখ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব ডা. আসিফ ফেরদৌস বিগত সভার রেজুলেশন পাঠ এবং সভায় উপস্থাপন করেন। এছাড়া একই স্থানে পুষ্টি সপ্তাহ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে এবং ইএসডিও জানো প্রকল্পের প্রচারনায় পুষ্টি সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি বিভাগ ও প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সভায় সপ্তাহব্যাপী কার্যক্রম উপস্থিত সকলকে অবগত করেন। অন্যদিকে  রবিবার (২৪ এপ্রিল) জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে কিশোর-কিশোরীদের নিয়ে পুষ্টির গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও জানো প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ওসি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন।