সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

শিগগিরই বলিউডে অভিষেক হতে পারে শচীন কন্যার

শিগগিরই বলিউডে অভিষেক হতে পারে ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারের কন্যা সারার।

২৪ বছর বয়সী সারা ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডন থেকে স্নাতক সম্পন্ন করেছেন।

দেশটির শীর্ষস্থানীয় বিনোদন নিউজ পোর্টাল ‘বলিউড লাইফ’ জানিয়েছে,ইতোমধ্যেই মডেলিং ও ইনস্টাগ্রামে ১৮ লাখেরও বেশি ফলোয়ার নিয়ে বলিউডে ক্যারিয়ার গড়তে আগ্রহী সারা।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে পোর্টালটি জানিয়েছে, ‘সারা শিগগিরই বলিউডে অভিষেক করতে পারে। তিনি অভিনয়ে খুব আগ্রহী এবং কিছু ব্র্যান্ডের হয়ে কাজ করার কারণে অভিনয় নিয়ে কিছু প্রশিক্ষণ ও নিয়েছেন।’

অন্যদিকে তার ভাই অর্জুন বাবার পদাঙ্ক অনুসরণ করে ক্রিকেটে মনোনিবেশ করেছে।

২০১৩ সালের অক্টোবরে ২০০ তম টেস্ট খেলে ২৪ বছরের ক্রিকেট জীবন থেকে অবসর নেন ক্রিকেট কিংবদন্তী শচীন টেন্ডুলকার।

—ইউএনবি