সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

ফেনীতে গ্রাম পুলিশদের মাঝে ঈদ উপহার প্রদান

জেলা প্রতিনিধি, ফেনী :
ফেনী জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে দাগনভূঞা ও সোনাগাজী উপজেলার গ্রাম পুলিশদের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়েছে।
বুধবার সকালে দাগনভূঞা থানা প্রাঙ্গণে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাম পুলিশদের মাঝে এ ঈদ উপহার তুলে দেন ফেনী জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।
সহকারি পুলিশ সুপার (সার্কেল) মাশুকুর রহমানের সঞ্চালণায় ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা, দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, পৌর মেয়র ওমর ফারুক খাঁন, দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ মো. হাসান ইমাম ও সোনাগাজী থানার অফিসার ইনচার্জ খালেদ দাইয়ান প্রমুখ।