সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

ঈদ আড্ডায় ইলিয়াস কাঞ্চন ও অপু বিশ্বাস

অনলাইন ডেস্ক :

দুই প্রজন্মের জনপ্রিয় দুই চলচ্চিত্র তারকা। একজন আশির দশক থেকে চলচ্চিত্র মাতিয়েছেন। উপহার দিয়েছেন বহু হিট সুপারহিট সিনেমা। তিনি ইলিয়াস কাঞ্চন। বর্তমানে তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। আরেক তারকা অপু বিশ্বাস। শাকিব খানের নায়িকা হিসেবে আকাশ ছোঁয়া জনপ্রিয়তা পেয়েছেন তিনি। এখনো কাজ করে যাচ্ছেন সিনেমায়। ইলিয়াস কাঞ্চন ও অপু বিশ্বাস কখনো একসাথে কাজ করেননি। তাদের এবার একসাথে দেখা যাবে বিটিভির ঈদ আড্ডায়। বাংলাদেশ টেলিভিশনের ঈদ আড্ডায় অংশ নিয়েছেন চলচ্চিত্রের জনপ্রিয় অভিনয়শিল্পী এবং চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন ও চিত্রনায়িকা অপু বিশ্বাস। তাদের সঙ্গে থাকবেন নির্মাতাসালাহউদ্দিন লাভলু। মামুন মাহমুদের প্রযোজনায় এটি প্রচারিত হবে ঈদের দিন দুপুর ১২টা ১৫ মিনিটে। আড্ডায় উঠে এসেছে এ তারকাদের কর্মজীবন ও ব্যক্তিজীবনের নানান গল্প। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন নুসরাত জান্নাত রুহী।