সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

হকিতে আজ বাংলাদেশের বাছাই শুরু

অনলাইন ডেস্ক :

এশিয়ান গেমস হকির বাছাইপর্বে আজ শনিবার সকালে প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ হকি দল। থাইল্যান্ডের ব্যাংককে জিমি-সারোয়ারদের প্রতিপক্ষ ইন্দোনেশিয়া। বাংলাদেশ সময় সকাল ৯টায় শুরু হবে ম্যাচটি। আগামী সেপ্টেম্বরে চীনের হাংঝুতে এশিয়ান গেমসের মূল পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শুক্রবার অনির্দিষ্টকালের জন্য তা স্থগিত ঘোষণা করেছে। এর মধ্যেই বাছাইপর্ব খেলতে নালতে হচ্ছে বাংলাদেশকে। যদিও এবারের এবারের এশিয়ান গেমসের বাছাইয়ে খেলার কথা ছিলনা বাংলাদেশের। কথা ছিল এএইচএফ কাপে সেরা চারে থাকলেই মিলবে এশিয়ান গেমসে সরাসরি অংশ নেওয়ার কিন্তু পরবর্তীতে এশিয়ান হকি ফেডারেশনের নিয়ম পরিবর্তনে বাছাই খেলতে হচ্ছে বাংলাদেশকে। বাছাইয়ে বাংলাদেশ রয়েছে গ্রুপ ‘বি’তে। যেখানে তাদের প্রতিপক্ষ ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা ও সিঙ্গাপুর। গত মার্চে এএইচএফ কাপে সিঙ্গাপুরকে ৭-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। তাই কালকের ম্যাচেও জয়ের জন্য মাঠে নামবে গোবিনাথান কৃষ্ণমূর্তির দল। শক্তি সামর্থ্যরে পাশাপাশি র‌্যাংকিংয়েও এগিয়ে লাল-সবুজের দল। বাংলাদেশের অবস্থান ৩১তম আর ইন্দোনেশিয়ার ৪৮।