সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

সারা ফেলেছে সাব্বির-সম্পার ‘চান রাতে’

অনলাইন ডেস্ক :

কেমন আছে হারিয়ে যাওয়া বন্ধুরা…রমজানের ঐ রোজার শেষে গানেরি মতন- এমন কথামালায় ঈদের আগে প্রকাশ পায় জনপ্রিয় গায়ক সাব্বির নাসির ও সারেগামাপা’ খ্যাত কলকাতার গায়িকা সম্পা বিশ্বাসের নতুন গান ‘চান রাতে’। অল্প সময়ে গানটি শ্রোতাদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। এ গানটির ভিডিওচিত্র পহেলা মে জনপ্রিয় কণ্ঠশিল্পী সাব্বির নাসিরের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে অবমুক্ত হয়েছে। প্রকাশের পর গানটি এখন অবধি ফেসবুকে প্রায় দুই মিলিয়ন ভিউ, ছয় হাজারের মত শেয়ার এবং ইউটিউবে ছয় লাখের বেশি ভিউ হয়েছে। মেহেদী হাসান তামজিদ-এর কথায় ‘চাদ রাতে’,মিক্স মাস্টারিংয়ে সালমান জাইম ও ভিডিও পরিচালনায় কাজ করেছেন প্রীতুল এবং ইভান। সাব্বির নাসির বলেন, চান রাতে গানটি ঈদ নিয়ে একটি নস্টালজিক অনুভূতির জন্ম দেয়। বিশেষত করোনায় আমরা কত নিকটজনদের হারালাম। বিষাদের মাঝে যে আনন্দ তা এক অন্য আনন্দ। গানটি অনেক শ্রোতার মন কেড়েছে। তামজিদ এ টীমের সবাই অল্প সময়ের মধ্যে খুব সুন্দর একটি কাজ করেছে। সম্পা বিশ্বাস বলেন, গানটি ঈদ উৎসবকে ঘিরে। আর আমি বিশ্বাস করি, ধর্ম যার যার উৎসব সবার। এই গানের নির্মাণের সময় বাংলাদেশে ছিলাম। তখনই আমাদের মনে হয়েছে গানটি সবার ভালো লাগবে। রিলিজের পর থেকে বেশ সাড়া পাচ্ছি। গানটা গ্রহণ করার জন্য আমরা ও শ্রোতাদের কাছে কৃতজ্ঞ। উল্লেখ্য, বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী সাব্বির নাসির এবং কলকাতার জনপ্রিয় গায়িকা সম্পা বিশ্বাসের গাওয়া বিনোদিনী রাই, ধন্য ধন্য গান দুটি এখন দুই বাংলায় বেশ প্রশংসিত। সাফল্যের ধারাবাহিকতায় এবার প্রকাশিত হলো তাঁদের নতুন গান ‘চান রাতে’।