সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

মেয়েকে সঙ্গে নিয়েই কাজে ফিরলেন তিশা

অনলাইন ডেস্ক :

দীর্ঘ দিন ধরে লাইট-ক্যামেরা-অ্যাকশন থেকে দূরে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। গত জানুয়ারিতে কন্যাসন্তানের মা হন তিনি। এরপর থেকে মেয়ে ইলহামকে নিয়েই ছিল তার শত ব্যস্ততা। বিরতি ভেঙে মেয়েকে নিয়ে কাজে ফিরলেন তিশা। গত রোববার এ অভিনয়শিল্পী তার ফেসবুক পেজে একটি ছবি পোস্ট এসব তথ্য জানান তিনি। এ বিষয়ে তিশা বলেন ‘‘ইলহামকে সঙ্গে নিয়ে কাজে ফিরেছি। ‘বঙ্গবন্ধু’ সিনেমার ডাবিং দিয়ে কাজ শুরু করেছি।’’ গত বছরের এপ্রিল মাসে ‘মুজিব’ সিনেমার শুটিংয়ে অংশ নেন তিশা। এ সিনেমায় তার অংশের শুটিং হয়েছে ভারতের মুম্বাইতে। এতে বঙ্গবন্ধুর স্ত্রী রেণুর (শেখ ফজিলাতুন্নেছা মুজিব) চরিত্রে অভিনয় করেছেন তিশা। সিনেমাটির শুটিং শেষে জানতে তিশা পারেন, মা হতে যাচ্ছেন তিনি। তারপর সব ধরনের আউটডোর শুটিং থেকে নিজেকে গুটিয়ে নেন। আর এ কারণে ‘মুজিব’ সিনেমার ডাবিং এতদিন করতে পারেননি তিশা। অবশেষে বিশ্ব মা দিবসে মেয়েকে সঙ্গে নিয়ে ফিরলেন এই অভিনেত্রী।