সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

অসুস্থ অভিনেত্রী পূজা চেরী

অনলাইন ডেস্ক :

অসুস্থ হয়ে পড়েছেন পূজা চেরী। গত বুধবার সকাল থেকে জ¦রে ভুগছেন অভিনেত্রী, সঙ্গে ঠান্ডা-কাশি। এবার ঈদে পূজা অভিনীত ছবি ‘গলুই’ ও ‘শান’ মুক্তি পেয়েছে। প্রথম দিন থেকে ছবি দুটির প্রচারণায় সকাল-বিকেল পরিশ্রম করে যাচ্ছিলেন তিনি। ঢাকার এপ্রান্ত থেকে ওপ্রান্ত, কখনো সাভার আবার নারায়ণগঞ্জ তো ছিলই, গিয়েছিলেন জামালপুরেও। টানা ভ্রমণের কারণে ঠান্ডা-গরম লেগেছে তাঁর। আপাতত বাসায় বিশ্রাম নিচ্ছেন। পূজা বলেন, ‘ওষুধ খাচ্ছি চিকিৎসকের পরামর্শ মেনে। তবে অন্যান্যবার অসুস্থ লাগলে যতটা খারাপ লাগত, এবার ততটা লাগছে না। মনের ভেতর আনন্দ কাজ করছে, ঈদে মুক্তি পাওয়া দুটি ছবিই ভালো চলছে। অসুস্থ হয়েছি বলে আফসোস নেই, হলে হলে গিয়ে দর্শকদের সঙ্গে বসে ছবিগুলো দেখতে পেরেছি। চিকিৎসক বলেছেন, নিয়মিত ওষুধ খেলে দ্রুত সুস্থ হয়ে উঠব। ’