সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

আদালতে হাজিরা দিলেন পরীমণি, পেছালো সাক্ষ্যগ্রহণ

অনলাইন ডেস্ক :

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় অভিনেত্রী পরীমণি আদালতে হাজিরা দিয়েছেন। তবে সাক্ষী না আসায় নতুন দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার (১২ মে) ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক নজরুল ইসলামের আদালতে পরীমণি হাজিরা দেন। পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী এ তথ্য নিশ্চিত করেছেন। আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী বলেন, ‘আজ পরীমণির পক্ষে ব্যক্তিগত হাজিরা থেকে মওকুফের আবেদন করা হয়। সে আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক আগামী ২ জুন শুনানির তারিখ নির্ধারণ করেন। এ ছাড়া আজ সাক্ষী না আসায় একই তারিখে সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেছেন।’ গত বছরের ৪ আগস্ট রাতে প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমণি ও তার সহযোগী দীপুকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় পরীমণির বাসা থেকে বিভিন্ন মাদক জব্দ করা হয়। পরদিন ৫ আগস্ট র‌্যাব-১ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরী মণি ও তাঁর সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করে। এরপর গত ৩১ আগস্ট ঢাকার মহানগর দায়রা জজ আদালত পরীমণিকে জামিন দেন। পরদিন তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত পান।