সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

বেদনায় পুড়ছেন চেলসি অধিনায়ক

অনলাইন ডেস্ক :

চলতি মৌসুমে লিগ কাপের পর এফএ কাপের ফাইনালেও লিভারপুলের কাছে হেরে গেছে চেলসি। দুটি ফাইনালই আবার টাইব্রেকারে গড়িয়েছে। এমন হারের পর হতাশায় ভুগছেন চেলসি অধিনায়ক সিজার আজপিলিকুয়েতা। ইংল্যান্ডের ওয়েম্বলিতে এফএ কাপের ফাইনালে টাইব্রেকারে লিভারপুলের কাছে ৬-৫ ব্যবধানে হেরেছে চেলসি। সিজার আজপিলিকুয়েতার পর সপ্তম শট মিস করেন ম্যাসন মাউন্ট। টানা দুই ফাইনালে লিভারপুলের কাছে হার মেনে নিতে পারছেন না চেলসি অধিনায়ক। ক্লাব ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাতকারে তিনি বলেন,’যখন পেনাল্টি শুট আউটের সামনে পড়ি তখনি আমরা সেরাটা দেওয়ার চেস্টা করি। আমরা টাইব্রেকারের জন্য প্রস্তুত থাকি কিন্তু দুর্ভাগ্যক্রমে এবারও আমরা জয় পায়নি। ‘ চেলসি অধিনায়ক আরও বলেন,’আমিও পেনাল্টি মিস করেছি তাই এটি শুধু ম্যাসনের ভুল নয়। আমরা সবাই এখানে একসাথে আছি। যখন শুট কে কে নিবে সেটার তালিকা তৈরি করি, তখন আমরা সবাই আত্মবিশ্বাস অনুভব করি যে আমরা শুট করতে পারব। এবার এরকম হতাশার ঘটনা ঘটেছে এবং আমি নিশ্চিত ম্যাসন আরও অনেক বার সুযোগ পাবে। সে এখনও একজন তরুণ খেলোয়াড়। এটা ফুটবলের অংশ। এটা সত্য যে কখনো কখনো এটা বেদনাদায়ক মনে হয়, কিন্তু অবশ্যই আমরাই প্রথম যারা আঘাত পেয়েছি। ‘ ক্লাব বিশ্বকাপ জয়ের আগে উয়েফা সুপার কাপ জিতেছিল চেলসি। কিন্তু টানা দুই ফাইনাল হার হতাশায় ডুবিয়েছে চেলসিকে মনে করছেন আজপিলিকুয়েতা।