সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

চট্টগ্রাম টেস্ট : দিনশেষে ভালো অবস্থায় শ্রীলঙ্কা

অনলাইন ডেস্ক :

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের বিপক্ষে প্রথম সেঞ্চুরি পেয়ে গেলেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। তার ২১৩ বলে অপরাজিত ১১৪* রানে ভর করে ৪ উইকেটে ২৫৮ রান তুলে প্রথম দিন শেষ করেছে শ্রীলঙ্কা। ম্যাথুজের ইনিংসে ছিল ১৪ বাউন্ডারি এবং ১টি ছক্কা। দিনেশ চান্দিমালের সঙ্গে তার অবিচ্ছিন্ন পঞ্চম উইকেট জুটিতে এসেছে ৭৫ রান। বাংলাদেশের হয়ে ২টি উইকেট নিয়েছেন নাঈম হাসান। ১টি করে নিয়েছেন সাকিব এবং তাইজুল। রোববার (১৫ মে) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ফিল্ডিংয়ে নেমে শুরু থেকেই চাপ সৃষ্টি করে বাংলাদেশ। তরুণ নাঈম হাসানের ঘূর্ণিতে দলীয় ২৩ রানে শ্রীলঙ্কার প্রথম উইকেটের পতন ঘটে। অধিনায়ক দিমুথ করুণারতেœকে (৯) লেগ বিফোরের ফাঁদে ফেলেন নাঈম। এরপর দলীয় ৬৬ রানে নাঈমের বলেই লিটন দাসের গ্লাভসবন্দি হন অপর ওপেনার ওশাদা ফার্নান্দো (৩৬)। ৬৬ রানে ২ উইকেট হারানোর পর অ্যাঞ্জেলো ম্যাথুজ আর কুশল মেন্ডিস মিলে ৯২ রানের জুটি গড়ে প্রতিরোধ গড়েছিলেন। সেই প্রতিরোধ ভাঙেন অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম। চা-বিরতির পর তাইজুলের করা প্রথম বলটি স্পিন করে বেরিয়ে যাচ্ছিল। কুশল মেন্ডিস লেগে ঘুরাতে চাইলেও ঠিকঠাক পারেননি। মিডউইকেটে সহজ ক্যাচ দেন নাঈম হাসান। ১৩১ বলে ৩ চারে ৫৪ রানে ফেরেন কুশল। স্কোরবোর্ডে ২৫ রান যোগ হতেই নিজের প্রথম শিকার ধরেন সাকিব আল হাসান। তার বলটি পা বাড়িয়ে ডিফেন্স করতে চেয়েছিলেন ধনাঞ্জয়া। ব্যাটের কানা ছুঁয়ে প্যাডে লেগে ক্যাচ যায় স্লিপের দিকে। দারুণ ডাইভ দিয়ে ক্যাচ নেন মাহমুদুল। আম্পায়ার আউট না দিলে রিভিউ নেন মুমিনুল হক। দুটি ব্যর্থ রিভিউয়ের পর এবার সফল হয় বাংলাদেশ। ২৭ বলে ৬ রান করে ফেরেন ধনাঞ্জয়া। এরপর ১৮৩ বলে সেঞ্চুরি পূরণ করেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। দিনশেষে তিনি অপরাজিত ২১৩ বলে ১১৪* রানে। দিনেশ চান্দিমাল ৭৭ বলে ২ ছক্কায় ৩৪ রানে দিন শেষ করেছেন। তাদের অবিচ্ছিন্ন জুটিতে এসেছে ৭৫ রান। বাংলাদেশি বোলারদের মাঝে সবচেয়ে কৃপণ সাকিব আল হাসান। ১৯ ওভারে ৭ মেডেনসহ ২৭ রানে নিয়েছেন ১ উইকেট। দুই পেসার শরীফুল ৩৮ এবং খালেদ ৪৫ রান খরচ করলেও কোনো উইকেট পাননি। নাঈম ২ উইকেট নিলেও খরুচে ছিলেন। ১৬ ওভারে দিয়েছেন ৭১ রান। অন্যদিকে তাইজুল ৩১ ওভারে ৭৩ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট।