সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

শুটিংয়ে আহত তানজিন তিশা

অনলাইন ডেস্ক :

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা শুটিং করতে গিয়ে আহত হয়েছেন। গত রোববার সন্ধ্যায় সাভারের বিরুলিয়ার একটি রিসোর্টে মোবাইল ফোনের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়েন। জানা গেছে, হাতে বেশ চোট পেয়েছেন তিনি। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি আপাতত নিজ বাসায় বিশ্রামে আছেন। বিজ্ঞাপনটিতে তানজিন তিশার সহশিল্পী ছিলেন ক্রিকেটার তাসকিন আহমেদ। ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘আমি ইনফিনিক্স মোবাইল ফোনের শুভেচ্ছাদূত অনেকদিন ধরেই। আজ বিকেল থেকে সুন্দরভাবেই শুটিং করছিলাম। কিন্তু সন্ধ্যার পর ফাইটিং দৃশ্য করতে গিয়ে ডান হাতে মারাত্মক চোট পাই। পুরো হাত ফুলে গিয়েছে, নাড়াতে পারছি না।’ বর্তমানে বাসায় বিশ্রাম নিচ্ছেন বলেও জানান অভিনেত্রী তানজিন তিশা। আগা নাহিয়ান আহমেদের পরিচালনায় একটি মোবাইল কম্পানির বিজ্ঞাপনের শুটিংয়ে চুক্তিবদ্ধ হয়েছেন নাটকের তানজিন তিশা ও ক্রিকেটার তাসকিন। সেই শুটিংয়ে এ দুর্ঘটনা ঘটে।