সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

কান চলচ্চিত্র উৎসবে অনন্ত-বর্ষা

অনলাইন ডেস্ক :

মঙ্গলবার (১৬ মে) কান চলচ্চিত্র উৎসবের ৭৫তম আসরের পর্দা উঠছে। এই আয়োজনে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশের অভিনেতা অনন্ত জলিল এবং তার স্ত্রী ও খাদিজা বর্ষা। এরই মধ্যে কান উৎসবে অংশ নিতে ফ্রান্সে গিয়েছেন এই তারকা দম্পতি। এক ভিডিও বার্তায় এমনটি জানিয়েছেন তারা। অনন্ত জলিলের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে এই অভিনেতা বলেন, ‘আমরা কান উৎসবে যাচ্ছি। দোয়া করবেন। সেখানে আমরা ‘দিন- দ্য ডে’ ও ‘নেত্রী -দ্যা লিডার’ সিনেমার ট্রেলার প্রদর্শন করবো। এ ছাড়া বিভিন্ন দেশের প্রযোজক ও সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎ কররো। আমাদের ‘দিন -দ্য ডে’ সিনেমা কোরবানির ঈদে মুক্তি পাবে। সবাই সিনেমাটি দেখবেন। সিনেমাটির জন্য আমরা বিভিন্ন জেলায় যাবো।’ বর্ষা বলেন, ‘‘আমরা দুজনই যাচ্ছি। ‘দিন- দ্য ডে’ নিয়ে আমাদের অনেক আশা। অনেককিছু করতে চাই সিনেমাটি নিয়ে। সবাই দোয়া করবেন।’’ বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘দিন দ্য ডে’। এটি পরিচালনা করছেন অনন্ত জলিল ও ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। এতে অনন্ত’র বিপরীতে অভিনয় করেছেন বর্ষা। এ ছাড়াও রয়েছেন ইরান ও লেবাননের বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রী।