সাম্প্রতিক
কক্সবাজারে ডিএনএ ল্যাব নেই, ১০ মরদেহ হস্তান্তরে সময় লাগবে দুই সপ্তাহ বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার রুপালি গিটার ফেলে চলে গেছেন আইয়ুব বাচ্চু, আজও অমলিন তার গান একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ পেতে সিভিতে মিথ্যা তথ্য, পুতুলের বিরুদ্ধে চার্জশিট ফ্রান্স-স্পেনের মতো বিক্ষোভে উত্তাল ইতালি ও পর্তুগাল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে আপাতত ৬৬৬ কোটি টাকার কর দিতে হবে না শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয় মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
Skip to content

এবার আসছে ‘বাঘিরা’

অনলাইন ডেস্ক :

ভারতে চলতি বছরের সবচেয়ে বড় ব্লকবাস্টার সিনেমা ‘কেজিএফ২’। এ সিনেমার প্রযোজক হাম্বল ফিল্মস ব্লকবাস্টার ‘কেজিএফ ২’র পর নতুন সিনেমা নিয়ে প্রস্তুত। ‘বাঘিরা’ তাদের প্রোডাকশন হাউসের আরেকটি সফল অ্যাকশন থ্রিলার হবে বলে আশা করা হচ্ছে। বেঙ্গালুরুতে ২০ মে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়। এতে অভিনয় অভিনয় করবেন শ্রী মুরালি। ‘বাঘিরা’র চিত্রনাট্য লিখেছেন প্রশান্ত এবং সিনেমাটি পরিচালনা করবেন ডক্টর সুরি। তার আগে ২০২০ সালের ডিসেম্বরে প্রকাশিত হয়েছিলো প্রথম লুক। শ্রী মুরালির জন্মদিন উপলক্ষে ‘বাঘিরা’র প্রথম লুক পোস্টার প্রকাশ হয়। তাতে অভিনেতাকে রাগান্বিত লুকে দেখা যায়। তিনি একজন পুলিশ অফিসারের চরিত্রে হাজির হবেন। ‘বাঘিরা’ আগামী বছর মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমাটি কর্ণাটক এবং হায়দ্রাবাদে শুটিং করা হবে। বেঙ্গালুরু এবং মহীশূর অঞ্চলের উপকণ্ঠেও এর বেশ কিছু অংশের শুটিং হবে।