সাম্প্রতিক
কক্সবাজারে ডিএনএ ল্যাব নেই, ১০ মরদেহ হস্তান্তরে সময় লাগবে দুই সপ্তাহ বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার রুপালি গিটার ফেলে চলে গেছেন আইয়ুব বাচ্চু, আজও অমলিন তার গান একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ পেতে সিভিতে মিথ্যা তথ্য, পুতুলের বিরুদ্ধে চার্জশিট ফ্রান্স-স্পেনের মতো বিক্ষোভে উত্তাল ইতালি ও পর্তুগাল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে আপাতত ৬৬৬ কোটি টাকার কর দিতে হবে না শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয় মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
Skip to content

রাজামৌলির নায়ক এবার মহেশ বাবু

অনলাইন ডেস্ক :

নির্মাতা এসএস রাজামৌলির এবছর সুপারহিট ‘আরআরআর’ সিনেমা উপহার দিয়েছেন। এমন সাফ্যলের পর নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন তিনি। এবার তার সঙ্গে জুটি বাঁধবেন দক্ষিণ অভিনেতা মহেশ বাবু। তবে নতুন সিনেমার নাম এখনও প্রকাশ করেননি। মহেশ বাবুর নতুন তেলেগু সিনেমা ‘সরকারু ভারি পাটা’ এবারে মুক্তির পরই সুপারহিট হয়েছে। তিনিও বেশ উদ্যমে অপেক্ষা করছেন রাজামৌলির সঙ্গে কাজ করতে। রাজামৌলি ও মহেশ বাবুর নতুন সিনেমাটি দর্শকের জন্য বহুল প্রতীক্ষিত একটি কাজ হবে বলে আশা করা হচ্ছে। সিনেমার প্রস্তুতি পর্ব জুলাই-আগস্টে শুরু হবে। নভেম্বর-ডিসেম্বরের দিকে হবে সিনেমার শুটিং। প্রজেক্টের একটি সূত্র বলেছেন, মহেশ বাবু চান রাজামৌলির সঙ্গে তার ছবিটি ‘বাহুবলী’ এবং ‘আরআরআর’র মতো বিশেষ কিছু হোক। সুপারহিট সিনেমা হোক। শোনা যাচ্ছে, নতুন ধাঁচের গল্প নিয়ে আসছে রাজামৌলি। সূত্র জানায়, এ সিনেমা মহেশ বাবুর ক্যারিয়ারে সেরা কাজ হবে। আগে এমন চরিত্র মহেশ বাবু অভিনয় করেননি।