সাম্প্রতিক
শীতের সবজিতে কমছে দাম, ডিমেও ফিরছে স্বস্তি; চড়া মাছ-মাংসের বাজার হাসানের ৬ উইকেটের পরও অস্বস্তিতে দিন শেষ বাংলাদেশের টেকনাফের পাহাড়ে পড়ে আছে তিনজনের মরদেহ, উদ্ধারে অভিযান রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ১৯ নভেম্বর, মিয়ানমারের দায় নির্ধারণ ও ন্যায়বিচারের আশা বাংলাদেশের যত বিতর্ক, যত কাণ্ড পরীমনির তাহসিফ হত্যা: রিমান্ডে বান্ধবী দিশার দেওয়া তথ্য ঘিরে নতুন রহস্য আবারও আলোচনায় গোলাম মাওলা রনির বিয়ে, স্ত্রী দাবি করা নারী কে? মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
Skip to content

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর কর্মকর্তা নিহত

ফরিদপুর সদরের শিবরামপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনীর এক কর্মকর্তা নিহত হয়েছেন। সোমবার ভোর ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. আবুল বাশার (৩৬) বিমান বাহিনীর (বিডি ৪৬৬৯৩৬) সার্জেন্ট হিসেবে বিমান বন্দরে কর্মরত ছিলেন। তার বাড়ি সাতক্ষিরার আশাশুনি উপজেলার কাকরা গ্রামে।

জানা গেছে, বিমান বাহিনীর সার্জেন্ট আবুল বাশার ঢাকা থেকে কাভার্ডভ্যানে বাসা-বাড়ির মালামাল নিয়ে আসছিলেন। কাভার্ড ভ্যানের সামনে বসা ছিলেন তিনি। পথে ঢাকা-খুলনা মহাসড়কের শিবরামপুর এলাকায় পৌঁছামাত্রই অজ্ঞাত গাড়ির সঙ্গে কাভার্ডভ্যানটি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সার্জেন্ট আবুল বাশার নিহত হন।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাস বলেন, কাভার্ড ভ্যানটি হয়তো বড় কোনো ট্রাক বা গাড়ির সঙ্গে ধাক্কা লাগে, যার ফলে কাভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। আবার মুখোমুখি সংঘর্ষও হতে পারে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি মূলত কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে।

ওসি বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর কাভার্ড ভ্যানের চালক পালিয়ে যাওয়া তাকে আটক করা যায়নি। তবে কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে, মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

—ইউএনবি