সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

নয় ছয়ের পর চমককে পেলো রোমিও

অনলাইন ডেস্ক :

অভিনেতা আহমেদ সাব্বির রোমিও এবং চিত্রনায়িকা চমকতারা একসঙ্গে বেশ কিছু নাটকে অভিনয় করেছেন। সর্বশেষ এস এম দুলালের পরিচালনায় ‘নয় ছয়’ ধারাবাহিক নাটকে দেখা যায় তাদের। দীর্ঘ চার বছর পর আবারো রোমিও পেলো চমকতারাকে। চমকতারা তার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘চমকতারা’-এর জন্য একটি জনসচেতনতামূলক ওভিসি নির্মাণ করতে যাচ্ছেন। এতে তার সহশিল্পী হিসেবে কাজ করবেন রোমিও। এটি পরিচালনাও করবেন চমকতারা। দীর্ঘ চার বছর পর কাজ করার বিষয়ে রোমিও বলেন, ‘ওটিটি প্ল্যাটফর্ম ছাড়াও বেশ কিছু নাটক, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, মিউজিক্যাল ফিল্মে এখন থেকে নিয়মিত একসঙ্গে দেখতে পাবেন দর্শক।’