সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

বিয়ানীবাজারে বন্যার্তদের মাঝে পুলিশের ত্রাণ বিতরন

জেলা প্রতিনিধি, সিলেট:

সিলেটের বিয়ানীবাজারে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরন করেছে থানা পুলিশ। সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন, পিপিএম এর পক্ষ থেকে সোমবার উপজেলার প্রত্যন্ত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরন করা হয়।

পুলিশ সূত্র জানায়, বন্যায় ক্ষতিগ্রস্থ আলীনগর, চারখাই ও শেওলা ইউনিয়নের কয়েকটি গ্রামে ৩শ’টি পরিবারের মধ্যে চাল, ডাল, তেল, পেয়াজ, লবন, আলু ও খাবার সেলাইন বিতরন করা হয়।

ত্রাণ বিতরনকালে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) জাকির হোসাইন, বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) হিল্লোল রায়, পুলিশ পরিদর্শক মেহেদী হাসান, এসআই মোস্তাক আহমেদ, এসআই নুর মিয়া, এসআই ফয়সাল ও এসআই রাব্বীসহ স্থানীয় জনপ্রতিনিধি গন।