সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

বিয়ের আশ্বাসে তরুণীকে ধর্ষণ, পুলিশের বিরুদ্ধে মামলা

প্রতীকী ছবি

ফেনীর মহিপাল এলাকায় বিয়ের আশ্বাসে তরুণীকে ধর্ষণের অভিযোগে এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মঙ্গলবার রাতে ফেনী মডেল থানায় মামলাটি করেন ভুক্তভোগী ওই তরুণী।

অভিযুক্ত পুলিশ সদস্য শরীফ উদ্দিন বাবলু (২৬) ছাগলনাইয়া উপজেলার জামতলা চৌধুরী বাড়ির জামাল উদ্দিনের ছেলে। বর্তমানে তিনি খাগড়াছড়ি পুলিশ লাইন্সে কর্মরত আছেন।

মামলা সূত্রে জানা যায়, বিয়ের আশ্বাসে পুলিশ সদস্য বাবলু চট্টগ্রামের জোরারগঞ্জ উপজেলার ওই তরুণীকে ফেনীর মহিপাল এলাকায় একটি হোটেলে এনে বারবার জোরপূর্বক ধর্ষণ করে। ওই তরুণী তাকে সম্প্রতি বিয়ের জন্য চাপ দিলে বাবলু অস্বীকৃতি জানায়। এতে ওই তরুণী বাদী হয়ে থানায় মামলা করে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন জানান, তরুণীর লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ সদস্য বাবলুর বিরুদ্ধে নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা নেয়া হয়েছে। এ বিষয়ে শিগগিরই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

—ইউএনবি