সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বাগেরহাট-পিরোজপুর মহাসড়কে একটি ট্রাক্টর ট্রলি ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও একজন আহত হয়েছে বলে জানা গেছে। বুধবার সকালে পিরোজপুরের চিংড়ি গবেষণা কেন্দ্রের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রেশমী বেগম সদর উপজেলার সুন্দরঘোনা গ্রামের বাবুল ফকিরের স্ত্রী। বাকিদের পরিচয় জানা যায় নি।

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. গোলাম সারোয়ার জানান, সকাল সাড়ে ৯টার দিকে ইট বোঝাই ট্রাক্টর ট্রলিটি ভ্যানে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয় এবং অপর দুজন আহত হয়। আহতদের নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাদের একজনকে মৃত ঘোষণা করেন।

ভ্যানচালককে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।

তিনি আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

—ইউএনবি