সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

নাটোরের বড়াইগ্রামে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও চারজন আহত হয়েছেন। বুধবার উপজেলার তরমুজ পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বারিক সরদার (৬০) পাবনা জেলার বাসিন্দা।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, বেলা ১১টার দিকে উপজেলার তরমুজ পাম্প এলাকায় নাটোর থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের সঙ্গে বিপরীতমুখি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা আহত পাঁচ জনকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করলে সেখানে বারিকের মৃত্যু হয়।

দুর্ঘটনার কারণে বনপাড়া-হাটিকুমরুল-বঙ্গবন্ধু সেতু সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল বলে জানান তিনি।

—ইউএনবি