সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

রিয়ালের সবশেষ ব্যর্থতাই লিভারপুলের প্রেরণা

অনলাইন ডেস্ক :

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদের ওঠা মানেই যেন তাদের শিরোপা জয় অনেকটাই নিশ্চিত। ইউরোপ সেরা প্রতিযোগিতাটির নামকরণ চ্যাম্পিয়ন্স লিগ হওয়ার পর থেকে যে তাই হয়ে আসছে। সবশেষ এই মঞ্চে তারা কবে হেরেছিল? প্রশ্নের উত্তরেই লুকিয়ে আছে লিভারপুলের প্রেরণার রসদ। রেকর্ড ১৩ বারের ইউরোপ চ্যাম্পিয়ন রিয়াল প্যারিসে এবারের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে লিভারপুলের। ইউরোপ সেরা প্রতিযোগিতাটিতে এটা তাদের ১৭তম ফাইনাল। আগের ১৬ ফাইনালের মাত্র তিনটিতে হেরেছে তারা। সেগুলোর সবই ‘ইউরোপিয়ন কাপ আমলের’। তারই সবশেষটি ১৯৮০-৮১ মৌসুমের ফাইনালে। সেই ম্যাচটিও হয়েছিল প্যারিসে, যেখানে রিয়ালকে ১-০ গোলে হারিয়ে শিরোপা উল্লাস করেছিল লিভারপুল। ওই হারের পর ফাইনালের তেতো স্বাদ ভুলে গেছে মাদ্রিদের দলটি। ১৯৯২ সালে চ্যাম্পিয়ন্স লিগ নামকরণের পর সাতবার ফাইনালে উঠে প্রতিবারই চ্যাম্পিয়ন হয়েছে তারা। সেই ধারাবাহিকতা এবারও ধরে রাখতে পারবে দলটি? নাকি চার দশক আগের প্যারিসের সেই সুখম্মৃতিকে প্রেরণায় রূপ দিয়ে সপ্তমবারের মতো ইউরোপ সেরা হওয়ার উৎসবে ভাসবে ছয়বারের চ্যাম্পিয়নরা? উত্তর মিলবে শনিবার, বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি। এরপরও অবশ্য একবার ফাইনালে মুখোমুখি হয়েছিল দল দুটি। ২০১৭-১৮ আসরের ফাইনালে লিভারপুলকে হারিয়ে সবশেষ এর শিরোপা জেতে রিয়াল। মুখোমুখি হয়েছিল গতবার কোয়ার্টার-ফাইনালেও। সেবারও তাদের হারিয়ে দেয় কার্লো আনচেলত্তির দল। আসছে লড়াইটি লিভারপুলের জন্য অনেক হিসাব মেলানোর সুযোগও।