সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

শত কোটি পেরিয়ে ‘ভুল ভুলাইয়া-টু’ সিনেমার আয়

অনলাইন ডেস্ক :

গত ২০ মে মুক্তি পেয়েছে ‘ভুল ভুলাইয়া-টু’ সিনেমা। আনিস বাজমি পরিচালিত এ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন কার্তিক আরিয়ান ও কিয়ারা আদভানি। মুক্তির পর বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে এটি। মুক্তির দ্বিতীয় সপ্তাহে নিজ দাপট ধরে রেখেছে ‘ভুল ভুলাইয়া টু’। এরইমধ্যে শত কোটির ক্লাব পেরিয়ে গেছে এটি। বক্স অফিস বিশ্লেষক তরন আদর্শ এক টুইটে বলেন, ‘গত শুক্রবার ৬.৫২ কোটি, শনিবার ১১.৩৫ কোটি, রোববার ১২.৭৭ কোটি রুপি আয় করেছেন ‘ভুল ভুলাইয়া টু’। যার মোট আয় দাঁড়িয়েছে ১২২ কোটি ৬৯ লাখ রুপি।’ আশাবাদ ব্যক্ত করে তরন আদর্শ বলেন ‘দ্বিতীয় সপ্তাহ শেষে সিনেমাটির আয় ১৫০ কোটি রুপির ক্লাব পার করবে; সেটা ১৭৫ কোটি রুপিও হতে পারে।’ ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘ভুল ভুলাইয়া’ সিনেমার সিক্যুয়েল ‘ভুল ভুলাইয়া-টু’। এতে কার্তিক-কিয়ারা আদভানি ছাড়াও অভিনয় করেছেন টাবু, রাজপাল যাদব, সঞ্জয় মিশ্রা, রাজেশ শর্মা প্রমুখ।