সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

সিলেটে চালের বাজারে অভিযান, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

জেলা প্রতিনিধি, সিলেট :
অতিরিক্ত মূল্যে চাল বিক্রয়, মূল্যতালিকা প্রদর্শন না করা ও বিভিন্ন অসামঞ্জস্যতার কারণে সিলেটে চালের বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় অফিস। বুধবার (১ জুন) সিলেটের বৃহত্তম পাইকারি বাজার কালীঘাটে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের নের্তৃত্বে ছিলেন জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় অফিসের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ। এ সময় সহযোগিতায় ছিল র‌্যাব-৯ এর একটি আভিযানিক দল।
অভিযানকালে কালীঘাটের মেসার্স সোলেমান ট্রেড্রাস, মেসার্স মখদ্দস অ্যান্ড জাকির ট্রেডার্স, মেসার্স খালেদুস সামাদ ট্রেডার্স, মেসার্স আমিনুর রশিদ ট্রেডার্স এবং মেসার্স মতিউর রহমান অ্যান্ড ব্রাদার্স ট্রেডার্সকে ৫ হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় অফিসের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ সিলেট প্রতিদিনকে বলেন, মূল্য তালিকায় প্রদর্শিত মূল্য এবং প্রকৃত বিক্রয় মূল্যের মধ্যে সামঞ্জস্য না থাকা এবং পাকা রশিদ সংরক্ষণ না করার অপরাধে সিলেটের কালীঘাটের ৫ প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
চালের বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।