সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

রেফারিদের কাছে দশ দিন সময় চাইলো বাফুফে

অনলাইন ডেস্ক :

করোনার কালে বিপদে ছিলনা কে? ক্লাবগুলো আর্থিক ঝুঁকিতে, খেলোয়াড়রা ছিল বেতন কর্তনের শঙ্কায়, খেলা তো ছিলই না, বন্ধ ছিল রেফারিদের আয়ও। বৈশ্বিক দুঃসময়ে তাও না হয় মেনে নেওয়া যায়; কিন্তু এই সময়ে দীর্ঘদিনের বকেয়া পেলেও তো রেফারিদের সংসারের চাকা চলে। কিন্তু সেই বকেয়া ঠিকমত পরিশোধ করেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। গত দুই মাস আগে বকেয়া পরিশোধ, ম্যাচ ফি, যাতায়াত ভাতা সহ আরও অনেক বিষয় নিয়ে বাফুফের নিকট বাংলাদেশ ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশন একটি চিঠি দিয়েছিল। ৩০ মে’র মধ্যে রেফারিরা ফেডারেশনকে সিদ্ধান্ত জানাতে বলেছিলেন কিন্তু সেই চিঠির কোনো উত্তর এখনো পায়নি তাঁরা। সেই সিদ্ধান্ত না পেয়ে ও অন্যান্য সুযোগ সুবিধার অভাবে রেফারিরা চলমান চ্যাম্পিয়নশিপ লিগ পরিচালনা করতে অস্বীকৃতি জানায়। এরপরেই টনক নড়েছে বাফুফের। তাৎক্ষণিক এক বিজ্ঞপ্তিতে রেফারিদের কাছে সময় চেয়েছে বাফুফে। রেফারিজ কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম মুর্শেদী এবং সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের যৌথ স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে রেফারিদের দাবিগুলো বাফুফের সক্ষমতা অনুযায়ী দশ কার্যদিবসের মধ্যে কার্যকরী পদক্ষেপের সিদ্ধান্ত নেবে। এখন দেখা যাক, কি সিদ্ধান্ত নেয় বাফুফে!