সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

বিশ্বরেকর্ড’র কাছাকাছি আর্জেন্টিনা

অনলাইন ডেস্ক :

এস্তোনিয়ার বিপক্ষে ম্যাচে মূল একাদশের বেশ কয়েকজনকে বিশ্রামে রাখলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। এস্তোনিয়ার বিপক্ষে মূল একাদশে বড় নাম শুধুই লিওনেল মেসি। সেই মেসি একাই ধসিয়ে দিলেন প্রতিপক্ষকে। একাই করলেন পাঁচ গোল, আর্জেন্টিনা জিতেছে ৫-০ গোলে। আর্জেন্টিনার এই দুর্দান্ত ফর্ম চলছে গত তিন বছর ধরে। স্পেনের আল সাদর স্টেডিয়ামে এস্তোনিয়াকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। হ্যাটট্রিকসহ একাই পাঁচ গোল করেছেন লিওনেল মেসি। এ নিয়ে টানা ৩৩ ম্যাচ অপরাজিত থাকল আর্জেন্টিনা। আর্জেন্টিনা টানা আর ৫ ম্যাচে অপরাজিত থাকলে ভেঙে ফেলবে ইতালির রেকর্ড। টানা ৩৭ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড রয়েছে ইতালির। ব্রাজিল ও স্পেন জিতেছে টানা ৩৫ ম্যাচ। গতরাতে, গোটা ম্যাচ জুড়ে এস্তোনিয়ার উপর আধিপত্য বিস্তার করেছে আর্জেন্টিনা। বলতে গেলে লিওনেল মেসিকে আটকাতেই ব্যতি ব্যস্ত ছিল প্রতিপক্ষে ফুটবলাররা। কিন্তু সাতবারের ব্যালন ডি’অর জয়ীকে পারেনি আটকাতে। মেসির পাঁচ গোলের শুরুটা হয়েছিল অষ্টম মিনিটে। পেনাল্টি থেকে লিড এনে দেন আর্জেন্টিনাকে। প্রথমার্ধের বিরতিতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে দ্বিতীয় গোলের দেখা পান আর্জেন্টাইন সুপার স্টার। পাপু গোমেজের পাসে বক্সের কোনাকুনি থেকে মাপা শটে জাল খুঁজে নেন। দ্বিতীয়ার্ধে মাঠে নামার দুই মিনিটের মাথায় হ্যাটট্রিক পূরণ করেন লিওনেল মেসি। এরপর এস্তোনিয়ার রক্ষণকে নাচিয়ে ৭১ ও ৭৬ মিনিটে আরও দুই গোল করে নিজের ও দলের পঞ্চম গোল পূর্ণ করেন মেসি।