সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

শ্রীমঙ্গলে চাষীদের মধ্যে মৎস্য খাদ্য বিতরণ

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার :

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২০২১-২২ আর্থিক সালে ইউনিয়ন পর্যায়ে মৎস্যচার্ষ প্রযুক্তি সেবা সম্প্রসাররেণ প্রকল্প ২য় পর্যায়ের (২য় সংশোধিত)আওতায় প্রদর্শনী চাষীদের মধ্যে মৎস্য খাদ্য বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চত্ত¦রে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় শ্রীমঙ্গলে উদ্যোগে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত। এছাড়াও অনুষ্ঠানে শ্রীমঙ্গল মৎস্য অফিসের কর্মকর্তা, কর্মচারীসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।