সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

এখনও নিশ্চিন্ত নন ‘কিলার’ মিলার

অনলাইন ডেস্ক :

ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দারুণ করছে সফরকারী দক্ষিণ আফ্রিকা। কোহলি-রোহিতহীন ভারতেকে প্রথম দুই ম্যাচে হারিয়ে দিয়েছে প্রোটিয়ারা। বাকি তিন ম্যাচের একটিতে জিতলেই সিরিজ হয়ে যাবে দক্ষিণ আফ্রিকার। তবে এই পরিস্থিতিতেও ভারতকে নিয়ে এখনো নিশ্চিন্ত হতে পারছেন না ‘কিলার’ মিলার। গতকাল ভারতকে চার উইকেটে হারানেরা পর মিলার বলেন, ‘এই পিচে এমন জয় দারুণ আনন্দের। ভারত ভালো বোলিং করেছে। ক্লাসেন দুর্দান্ত ব্যাট করেছে। উইকেট হাতে রাখা নিয়ে ভাবলে চলবে না। নিজের খেলাটা খেলতে হবে। এমন পিচে কখন ফ্রন্ট-ফুটে খেলব, কখন ব্যাক-ফুটে খেলব বোঝা মুশকিল। উইকেট নিয়ে বেশি ভাবলে চলবে না। আমাকে ছয় নম্বরে পাঠানোটা কোচ এবং অধিনায়কের সিদ্ধান্ত। শেষ দশ ওভারের জন্য আমাকে ধরে রাখতে চেয়েছিলেন উনারা। ’ভারতকে নিয়ে সতর্ক মিলার বলেন, ‘ভারতে জেতা খুব কঠিন। আমাদের এখনো অনেক পরিশ্রম করতে হবে। নিজেদের শক্তি ধীরে ধীরে আরো বাড়াতে হবে। আমরা সঠিক পথে আছি, কিন্তু আরো অনেক কাজ বাকি। ’উল্লেখ্য যে, দুদলের মধ্যকার তৃতীয় ম্যাচ মঙ্গলবার বিশখাপত্তনমে অনুষ্ঠিত হবে।