সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

শুদ্ধাচার পুরস্কার পেলেন সখীপুরের মৎস্য কর্মকর্তা সমীরণ সাহা

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল:
মৎস্যখাতে পেশাগত দক্ষতা, বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও বাস্তবায়নের জন্য শুদ্ধাচার পুরস্কার ২০২১-২২ পেলেন সখীপুর উপজেলার মৎস্য কর্মকর্তা সমীরণ কুমার সাহা। গত ১২ জুন মৎস্য বিভাগের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
রবিবার (১৯জুন) জেলা মৎস্য কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে শুদ্ধাচার চর্চার স্বীকৃতি স্বরূপ শুদ্ধাচার পুরস্কার তুলে দেন টাঙ্গাইল জেলা মৎস্য মোহাম্মদ এমদাদুল হক। পুরস্কার হিসেবে সম্মাননাপত্র, সার্টিফিকেট ও এক মাসের সমপরিমাণ অর্থ রয়েছে।
এ প্রসঙ্গে মৎস্য কর্মকর্তা সমীরণ কুমার সাহা বলেন, শুদ্ধাচার পুরস্কার পাওয়া একটা বিশেষ অর্জন। এ পুরস্কারের জন্য আমি খুশি। এ পুরস্কার আমাদের ডিপার্টমেন্টের জন্য একটা বড় পাওয়া। কর্মক্ষেত্রে আরও গতিশীল ও মর্যাদা বৃদ্ধির জন্য পুরস্কার অনুপ্রেরণা যোগাবে জানিয়ে সংশ্লিষ্ট সকলের প্রতি তিনি কৃতজ্ঞা প্রকাশ করেন। সমীরণ কুমার সাহা নাটোর জেলার সদর উপজেলার জংলী গ্রামের সুভাষ চন্দ্র সাহা ও রিনা সাহার একমাত্র পুত্র সন্তান। তার স্ত্রী সুচি রানী সাহা টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার এসিল্যা- হিসেবে কর্মরত আছেন।