সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

যে কারণে বন্ধ ফারিয়ার সিনেমার শুটিং

অনলাইন ডেস্ক :

ঢাকাই চলচ্চিত্রে বর্তমান প্রজন্মের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ওপার বাংলায়ও রয়েছে তার পরিচিত। টলিউডের ‘বিবাহ অভিযান-২’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে থাইল্যান্ডে যাওয়ার কথা ছিল; সেভাবেই প্রস্তুতি নিচ্ছিলেন এই নায়িকা। কিন্তু রাজনৈতিক কারণে সিনেমাটির শুটিং অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে বলে ভারতীয় গণমাধ্যম খবর প্রকাশ করেছে। আগামী ঈদুল আজহা থাইল্যান্ডে কাটানোর কথা ছিল ফারিয়ার। কিন্তু থাইল্যান্ড যাওয়া হচ্ছে না বলে জানান এই অভিনেত্রী। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘বিবাহ অভিযান’ সিনেমার সিক্যুয়েল এটি। এ সিক্যুয়েলের প্রথম পার্টেও অভিনয় করেছিলেন এই অভিনেত্রী। দ্বিতীয় পার্টেও থাকছেন তিনি। এ বিষয়ে ফারিয়া জানান, ‘বিবাহ অভিযান-২’ সিনেমার শুটিং বন্ধ করা হয়েছে। তবে কী কারণে শুটিং স্থগিত করা হয়েছে সে বিষয়ে মুখ খুলতে নারাজ এই গায়িকা। ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, সিনেমাটির শুটিং পিছিয়ে যাওয়ার নেপথ্যে আছে রাজনৈতিক খেলা। সিনেমার প্রথম কিস্তির মতো দ্বিতীয় কিস্তির কাহিনিকারও অন্যতম অভিনেতা রুদ্রনীল ঘোষ। তার কারণেই নাকি জটিলতা তৈরি হয়েছে। এসভিএফ প্রযোজিত সিনেমাটি পরিচালনা করার কথা রয়েছে সায়ন্তন ঘোষালের। ফারিয়া অভিনীত ঢালিউড-টলিউড মিলিয়ে একাধিক সিনেমা মুক্তির প্রহর গুণছে। বর্তমানে মুক্তির অপেক্ষায় ও নির্মাণাধীন রয়েছে ‘মুজিব: একটি জাতির রূপকার’, ‘ভয়’, ‘পর্দার আড়ালে’, ‘রকস্টার’ ও ‘ঢাকা ৪২০’ সিনেমা।